1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

কালীগঞ্জের কাশীরামে রেকর্ডিয় রাস্তা বাদ দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করে নদীর বালু বিক্রি;

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মোঃ নুরে আলম সিদ্দিকী
বিভাগীয় প্রতিনিধি

লালমনিরহাট জেলার কালীগঞ্জ কাশীরাম এলাকায় রেকর্ডিও রাস্তা বাদ দিয়ে ব্যক্তিগত রাস্তায় নির্মান হয়েছে ব্রিজ। আর এই রাস্তা দিয়েই উপার্জিত হচ্ছে কালো টাকার পাহাড়। তৈরি করতেছে অভিযুক্তরা আলিশান বাড়ি ও সম্পদ। বিগত সৈরাচারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে অবৈধভাবে নদীর বালু বিক্রি করে আসতেছেন কাশীরাম ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান। বন্য কবলিত এলাকাটিতে জন-মানুষের ভোগান্তি থাকলেও তার ক্ষমতার কাছে যেন সবাই ছিল অবুঝ শিশুর মত। কেউ প্রতিবাধ করার শক্তি রাখত না। সৈরাচার হাসিনা পালানোর পরেও থেমে থাকেনি তার এই অবাদ ব্যবসা। এলাকাবাসি তাদের ভোগান্তি দুর করার জন্য গত কয়েকদিন আগে সকলেই সম্মিলিতভাবে রেকর্ডিয় রাস্তাটি সংস্কার করার উদ্দোগ নেন। রাস্তা সংস্কারের কাজ শুরু হলে তারা বিভিন্নভাবে বাধা দিয়ে থাকেন। তারা এমনকি স্থানীয় প্রসাশনকেও নিজেদের আয়ত্বে নিয়েছে বলে এলাকাবাসির দাবী। এলাকাবাসী প্রসাশনের আশ্রয় নিলেও প্রসাশন তাদের পক্ষে কোন কথা আমলে নেন না বলে তারা জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আবু হোসেন জানান, এলাকাবাসী যে রাস্তাটি সংস্কার করতেছেন সেটা সরকারী রেকর্ডিও রাস্তা। স্থানীয় একজন জানান যে, রেকর্ডিও রাস্তার বিকল্পে যে রাস্তাটি করা হয়েছে তাতে অনেক গরীব মানুষের জমি রাস্তাটিতে বদ্ধ হয়েছে। ফলে সেই অসহায় মানুষগুলো নিজের জমিতে চাষাবাদ করার সুযোগ না থাকায় অনেক কষ্টেই দিনানিপাত করছেন। তিনি আরও বলেন সৈরাচারের আমলে সরকারী সকল বাজেট এই রাস্তার জন্য ব্যায় করে তারা নদী থেকে বালুর উত্তোলনের এই কারবার চালিয়ে থাকেন। এখন সকলের দাবী সরকারের রেকর্ডিও রাস্তার সংস্কার করে গরীব এবং অসহায় মানুষদেরকে তাদের ভূ-দখলের কবল থেকে মুক্তি দেয়া আর জন সাধারণের জন্য উন্মুক্ত একটি পরিবেশ বান্ধব রাস্তা উপহার দেয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews