
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ১৯ রমজান রাজৈর উপজেলার মাচারং খন্দকার বাড়ি জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার বাড়ি পরিবারবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাহানদার আলী মিয়া।
এ সময় অতিথিরা বলেন, পবিত্র রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এর মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়।
পরে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। শেষে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।