1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

অসচ্ছল জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় ৬০ জন জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের আওতায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে সোমবার (১২ জানুয়ারি ২০২৫) মঠবাড়ীয়া উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার বলেন, অবৈধ জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের পোনা নিধন বন্ধ করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এজন্য গরু, ছাগল, জাল ও চাল বিতরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জেলেদের বকনা বাছুর লালন-পালনে যত্নবান হওয়ার আহ্বান জানান এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ডা. দিনেশ চন্দ্র মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা, মঠবাড়ীয়া;কামরুন্নেছা সুমী, কৃষি কর্মকর্তা, মঠবাড়ীয়া।
এছাড়া মৎস্য সমিতির প্রতিনিধি, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews