1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

চুনারুঘাটে আরো ৭১টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর  নতুন ঘর;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

হবিগঞ্জের চুনারুঘাটে ভূমিহীন ও গৃহহীন
পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপের) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০জুন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। তিনি জানান,  জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থলে সেমিপাকা একক গৃহ নির্মাণের আওতায় চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ৭১টি এবং হবিগঞ্জ সদর উপজেলার চর-হামুয়া আশ্রয়ণ প্রকল্পের ১০টি সেমিপাকা একক গৃহ   ১১ জুন প্রধানমন্ত্রী কর্তৃক চুনারুঘাট উপজেলার ৭১টি সহ জেলার অবশিষ্ট ৬৬টি গৃহহীন পরিবারের মাঝে ঘর বরাদ্দের মাধ্যমে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।  ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ১ম ধাপে চুনারুঘাট বানিয়াচং, নবীগঞ্জ সহ ৩টি উপজেলা গত ২২ মার্চ ২০২৩ সালে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রেস ব্রিফিংয়ে আয়েশা আক্তার  বলেন, প্রধানমন্ত্রীর তাঁর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় মোট ৩ হাজার ২শ ৮৬ ও পরে আরো ৫০টি ঘরসহ ৩ হাজার ৩শ ৩৬টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার হিসেবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষনা বাস্তবায়ন করার লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে ২ শতক জমিসহ গৃহ প্রদানের নিমিত্ত হবিগঞ্জ জেলা প্রশাসন ১৪৭.৮৭ একর খাসজমি উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৮ কোটি টাকা। উক্ত কার্যক্রম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদানে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুশাসন বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনারগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, সিলেট নিয়মিত তদারকি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, আশ্রয়ণ প্রকল্পের রাস্তা, বিদ্যুৎ, পানি সরবরাহের ব্যবস্থা করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সংসদ সদস্য, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল জনপ্রতিনিধি, মিডিয়া এর সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews