
জাফর ইকবাল যশোর, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাফফাত আরা সাঈদ মহোদয়ের সাথে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সভায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, ঝিকরগাছার উন্নয়ন ও সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।