রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

আত্রাইয়ের বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী;

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৭১ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া পোস্ট অফিস দীর্ঘদিন ধরে স্থায়ী ভবন সংকটে ভুগছে। বর্তমানে পোস্ট অফিসটি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ কক্ষে পরিচালিত হচ্ছে, যা অফিস পরিচালনার জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে সাধারণ মানুষের জন্য সেখানে সেবা গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে ভবনটি অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
পোস্ট অফিসে কর্মরত পোস্টমাস্টারসহ অন্যান্য কর্মচারীদেরও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে। চাকরির স্বার্থে পরিবার থেকে দূরে থেকে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করায় তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, বাংলাদেশ ডাক বিভাগের অধীন এই পোস্ট অফিসটি উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে থাকে। অথচ প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত বান্দাইখাড়ায় একটি স্থায়ী ও আধুনিক পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন জনসাধারণের ভোগান্তি কমবে, অন্যদিকে ডাক বিভাগের সেবার মানও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews