মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন;

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাদ্দাম হোসেন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটিতে মোট ২৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটি ঘোষণার সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানান। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়, তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের কল্যাণে কাজ করা, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং দলের আদর্শ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উল্লেখ্য, এই কমিটি গঠনের মাধ্যমে হাটকালুপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews