1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ কারীর ফাঁসির দাবিতে মানববন্ধন;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮২ বার পঠিত

জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সোহানাকে তারই আপন ফুফাতো ভাই নয়ন (১৯) কতৃক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর ব্যানারে সোমবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন। মানববন্ধনে ধর্ষণ ও হত্যার শিকার সোহানার পিতা আব্দুল জলিল বলেন, এই ঘটনার সাথে আমার পরিবারের আরও কেউ যদি জড়িত থাকে তবে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, মাস্টার মনিরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, বায়সা বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ। এসময় মাদরাসার শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার জনগন, ব্যবসায়ী সহ ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews