1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত

এ এইচ এম জয়নাল আবেদীন,
ককসবাজার প্রতিনিধি ;

নারায়ণগঞ্জ র‍্যাব-১১তে টানা ৩য় বারের মতো ২০২৫ সালেও শ্রেষ্ঠ এএসআই(আভিযানিক) নির্বাচিত হয়েছেন কক্সবাজারের পেকুয়ার সন্তান আবদুল খালেক। খালেক ২০২৪ সালের জুন মাসে নারায়ণগঞ্জ র‍্যাব-১১তে যোগদানের পর থেকে সিপিসি-টু কুমিল্লা ক্যাম্পে কর্মরত আছেন।
১৮ জানুয়ারি (রবিবার) রবিবার সকাল ১১ টায় র‍্যাব-১১ নারায়ণগঞ্জ সদরে অনুষ্ঠিত অধিনায়কের মাসিক দরবার অনুষ্ঠানে মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডার মামলার আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ ইত্যাদি বিষয় পর্যালোচনা করে আবদুল খালেককে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ আভিযানিক এএসআই নির্বাচিত করেন অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন (এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি)। ওই অনুষ্ঠানে সিপিসি-টু কুমিল্লা ক্যাম্প প্রথম স্থান অর্জন করে পুরুষ্কার গ্রহণ করেন কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এবং শ্রেষ্ঠ এএসআই(আভিযানিক) নির্বাচিত হয়ে পুরুষ্কার ও সম্মাননা গ্রহণ করেন এএসআই আবদুল খালেক।
এএসআই আবদুল খালেক বলেন, আজ এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞতাবোধ করছি। এই যাত্রায় যাঁদের অক্লান্ত সমর্থন ছিল সেকল সহকর্মীদের ধন্যবাদ জানাই। দায়িত্ববোধের জায়গা থেকে এই পুরস্কার শুধু আমার একার নয়, এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফল। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও ভালোকাজ করতে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে, আগামীর জন্য সকলের দু’আ প্রার্থী।
উল্লেখ্য; এর আগেও আবদুল খালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় কর্মরত থাকাকালে চট্টগ্রাম জেলায় টানা আটবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম ও রাশেদা বেগমের সন্তান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews