1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১১ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে অদ্য ২৬ জুলাই-২৫ইং তারিখে বেলা ১১:০০ টার সময় এই আয়োজিত হয় এ বিশাল অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফের সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল ও বিএনপির কক্সবাজার জেলার অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহ এবং জামায়াতের টেকনাফ পৌরসভার সভাপতি রবিউল আলম সহ বিভিন্ন সর্বস্হরের নেতাকর্মী ও সাধারণ জনগণ। উক্ত অনুষ্ঠানে টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল বক্তব্যে বলেন, মানবিকতার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানায় ,আয়োজকবৃন্দ
বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিগণ,কালের কণ্ঠের মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,এবং সবচেয়ে প্রিয় আমাদের এই অসহায় পরিশ্রমী ভাই-বোনদের প্রতি সালাম ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে এসে আমি গভীর আনন্দ অনুভব করছি।প্রথমেই আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপ ও শুভ সংঘের মতো সুন্দর একটি সামাজিকভাবে দায়িত্বশীল প্রতিষ্ঠানকে, যারা শুধু সহানুভূতিই দেখাচ্ছে না, বরং অসহায় নারী-পুরুষকে কর্মসংস্থানের সুযোগ ও আত্মনির্ভরশীলতার পথ করে দিচ্ছেন।ইসলামের আলোকে আত্মনির্ভরশীলতার গুরুত্ব
অপরিসীম। উল্লেখ্য,হাদিসে প্রিয়নবী রাসূলুল্লাহ স, বলেছেন:“তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যে নিজের হাতে উপার্জন করে হালালভাবে জীবনধারণ করে।”
অর্থাৎ ইসলাম আমাদের শিখিয়েছে ভিক্ষা নয়, পরিশ্রমই সম্মান। তিনি বলেন, আজ আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সেলাই মেশিন পেয়েছেন, এটি কেবল একটি যন্ত্র নয়-এটি আপনার পরিবারের আশা, আপনার সন্তানদের ভবিষ্যৎ, আপনার নিজের আত্মসম্মান পুনরুদ্ধারের উপায়। মেশিনের সাথে আসলো নতুন সম্ভাবনা। সাবেক মেয়র মেয়েদের উদ্দেশ্য বলেন,
আপনারা যদি এই সুযোগকে কাজে লাগান।
১/ ঘরে বসে স্বল্প বিনিয়োগে আয় করতে পারবেন,
২/ সন্তানদের শিক্ষার খরচ চালাতে পারবেন,
৩/ পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে পারবেন,
৪/ আর নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মর্যাদা অর্জন করবেন। তিনি সাবাইকে উদ্দেশ্য করে বলেন,
আপনারা চাইলে এই কাজকে ছোট উদ্যোগ থেকে বড় ব্যবসায় পরিণত করতে পারবেন। আজ যা একটি সেলাই মেশিন, তা আগামীতে হতে পারে আপনার নিজের ছোট গার্মেন্টস ও কর্মসংস্থানের কেন্দ্র।
আজ আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই-এই সুযোগকে হারাবেন না। যারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের প্রমাণ করে দিন আপনারা কারও বোঝা নন, আপনারাই সমাজের সম্পদ।
★এই মেশিন থেকে তৈরি পোশাকে আপনার পরিবারের হাসি ফুটবে,
★ আপনার হাতে তৈরি জামা কাপড়ে অন্য পরিবারও খুশি হবে,
★আর আপনার এই উদ্যোগ হবে একটি নতুন জীবনযাত্রার সূচনা।
সবশেষে তিনি বলেন,আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা বুঝিয়েছে সহায়তা মানে শুধু টাকা দেওয়া নয়, বরং কর্মসংস্থানের পথ তৈরি করে দেওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সব সময় এমন জনকল্যাণমূলক কাজের পাশে আছে, থাকবে, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews