1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নেছারাবাদে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ; নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ভেসে এলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ; নওগাঁর নওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত; নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী কন্যাকে হত্যার পর একই ছুরিতে যুবকের আত্মহত্যা ; পটুয়াখালী জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত; নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন;

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দুইদিন বন্ধের পর ট্রলার চলাচল আরম্ভ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

টেকনাফ সেন্টমার্টিন নদীপথে ট্রলার চলাচল শুরু হয়েছে। দুইদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিনের কিছু বাসিন্দাকে নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয় দুটি ট্রলার।
টেকনাফ সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ তথ্য নিশ্চিত করে বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। মিয়ানমারের গোলাচর এলাকা এড়িয়ে বাংলাদেশের অংশ দিয়ে জোয়ারের সময় ট্রলার চলাচল করছে। আজও খাদ্যপণ্যসহ কিছু যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্য রউনা দিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি খাদ্যপণ্যসহ দ্বীপের বাসিন্দারা সেন্টমার্টিন যেতে পারবেন।
তিনি আরও বলেন, জোয়ারের সময় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে তারা আসা-যাওয়া করবেন। তবে মিয়ানমারের সীমান্তে কোনো ট্রলার না যাওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews