1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি ২০২৫ সপ্তাহের উদ্বোধন;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ফিজুর রহমান হাবিব;

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যে বিষয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সেমিনার কক্ষে এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শাকিল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ মো.আল আমিন। আলোচনা সভা অনুষ্ঠানে বক্তরা বলেন,এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন,পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন,প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি ,এনজিও প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews