1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিম;

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। রোববার (৯ জানুয়ারি) দুপুর আড়াই টায় উপজেলা পরিষদ হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পরিচিতি সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যের মাধ্যমে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প, পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, উপজেলার সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমধানের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সঙ্গে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরিচিতি সভা শেষে উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে আহনাফ সিটিআই এর পরিচালক ও সাংবাদিক এম এ বাসেত এর লিখা “তেঁতুলিয়ার ইতিহাসন ও পর্যটন শিল্প’’ এবং ‘‘স্বপ্নঘেরা’’ দুটি বই নবাগত ইউএনওকে উপহার দিয়ে অভিনন্দন জানান।এসময় দৈনিক দিনকালের সাংবাদিক সোহরাব হোসেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক রনি মিয়াজী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পোস্ট পত্রিকার সাংবাদিক এম এ বাসেত, মাইটিভি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আবু তাহের আনসারী, দৈনিক আজকের সংবাদ ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সাংবাদিক তরিকুল ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আতিকুজ্জামান শাকিল, দৈনিক নতুন সময় পত্রিকার সাংবাদিক মুস্তাক আহমেদ, ঢাকা পোস্টের সাংবাদিক এসকে দোয়েল, চ্যানেল এস এর সাংবাদিক আহসান হাবিব, ঢাকা মেইল এর সাংবাদিক মোবারক হোসেন, দৈনিক সকালের বানী পত্রিকার সাংবাদিক জুলহাজ উদ্দিন, দৈনিক সময়ের আলো ও বার্তা২৪ ডট কম এর সাংবাদিক আল আমিন, এনটিভি অনলাইন মাল্টিমিডিয়ার সাংবাদিক রবিউল ইসলাম রতম, দৈনিক মতপ্রকাশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews