1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর; বেকার যুবকদের স্বাবলম্বী করতে নওগাঁর আত্রাইয়ে ৭ দিনের প্রশিক্ষণ শুরু; নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর; মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বাসভবনে অভিযান, ২০৭৬ লিটার জ্বালানি জব্দ অভিযুক্তকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড; সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড; কাউখালীর শিয়ালকাঠীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন, অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ; মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে; নওগাঁয় গ্যারেজে রাখা বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার; নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন; সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা থেকে মালামাল জব্দ;

নওগাঁতে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষকরা;

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নওগাঁ জেলায় পুরোদমে চলছে ইরি-বোরো ধান রোপণ। জেলার ১১টি উপজেলার মাঠে মাঠে চারা রোপণ ও জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, শীত ও কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হলেও সম্প্রতি দুপুরে রোদ দেখা দেওয়ায় কৃষকরা মাঠে নেমে পড়েছেন। গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চলছে চারা রোপণের কাজ। এ বছর বীজতলায় উল্লেখযোগ্য ক্ষতি না হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রাণীনগর ও আত্রাই উপজেলার কয়েকজন কৃষক জানান, তীব্র শীতের কারণে আগে চারা রোপণ সম্ভব হয়নি। তবে এখন অনুকূল আবহাওয়ায় শত শত কৃষক একযোগে ধান লাগাতে ব্যস্ত।
আত্রাই উপজেলা কৃষি অফিস জানায়, বোরো আবাদে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো উৎপাদন ভালো হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews