1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৯জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইবনুল আবেদনী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, বিসিক উপ-ব্যবস্থাপক শামিম আল মামুন, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, উদ্যোক্তা তসলিমা ফেরদৌস ও আহসান হাবীবসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্রপ্রতিনিধি ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । যুব ও উদ্যোক্তা সমাবেশ ২৭টি উদ্যোক্তার স্টল অংশ নেয়। সমাবেশের আগে প্রধান অতিথি জেলা বনবিভাগের পক্ষ থেকে বিনামুল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে নৃত্য ও গান পরিবেশিত হয়। আয়োজকরা জানান- এ উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাদের উদ্ভাবনীর মাধ্যমে বেকারত্ব দুর হবে এবং স্বচ্ছলতা ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews