1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

নওগাঁয় দুদকের অভিযানে রাস্তার কাজে মিললো অসংগতি;

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় রাস্তার কাজে অসংগতি পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা। অন্যদিকে অভিযোগের কোনো সত্যতা মেলেনি বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। মঙ্গলবার (২৯এপ্রিল) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, দুদকের সদস্যরা নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়ায় সদর উপজেলার দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় কাজের কিছু অসংগতি পান তাঁরা।
অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, ‘রাস্তার কাজে নিম্ন মানের ইট, খোয়া, বালু ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।’এ বিষয়ে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদকের সদস্যরা এসে সদর উপজেলা দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদের ফটোকপি করে দেওয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews