1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

নওগাঁর আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
সভাপতি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধতাই হল মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ রক্ষার প্রধান হাতিয়ার। আমাদের নতুন কমিটি সকল মুক্তিযোদ্ধার সেবা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, চাঁন মিঞা, কাজি আব্দুর রাজ্জাক, মো. হাবিল, ডা. মোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews