1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

নওগাঁর আত্রাইয়ে বিশেষ সেবা চলছে হিসাবরক্ষণ অফিসে;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। এ সেবা কার্যক্রম ১২ থেকে ১৫ মে পর্যন্ত চলমান থাকবে। জানা যায়, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করে। সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ, ওয়ানস্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার, ওয়েবসার্ভিস সম্পর্কে অবহিতকরণ,
পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, পুন:স্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা এবং করনীয়, ইএফটি সংক্রান্ত, পেনশনারদের তথ্য সংশোধন, অনলাইনে সামারি বিল দাখিল ও তার ডকুমেন্ট, জিপিএফ হিসাব খোলা ও অগ্রিম গ্রহণ, অনলাইনে টিএ ডিএ, বেতন বিল এবং বিভিন্ন ভাতা প্রাপ্তিতে আইবাস ++ সংক্রান্ত সেবা সমুহের কার্যক্রম চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখাযায়, অফিসের অডিটর হামিদুর রহমান কয়েকজন পেনশনারকে সহজে সেবা প্রাপ্তিতে বিভিন্ন বিষয় ও করনীয় সম্পর্কে অবহিত করে তাদের সেবা দিচ্ছেন। কথা হয় পেনশনার শহিদুল ইসলামের সাথে। তিনি জানান, লাইফভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে তিনি সুফল ভোগ করছেন। সকল পেনশনারদের এ অ্যাপ খুলে সহজেই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান। এ অফিসে লোকবল সংকট থাকা সত্তেও সেবার মান সন্তোষজনক বলে তিনি জানান। উপজেলা হিসাবরক্ষন অফিসার ওবাইদুল হক বলেন, দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম (১২-১৫ মে) চলছে। পেনশনারগণের বয়স বিবেচনা করে সরকার লাইফভেরিফিকেশন অ্যাপ চালু করলেও এর সুফল সম্পর্কে খুব বেশি সচেতনতা সৃষ্টি হয়নি।
এবার সেবা কার্যক্রমে এই অ্যাপের ব্যবহার ও সুফল সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেনোনা এর মাধ্যমে পেনশনারগণ বাড়িতে থেকেই লাইফভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। এতেকরে তাদের প্রতি বছর অফিসে আসা-যাওয়ার কষ্ট লাঘব হবে। সেইসাথে অন্যান্য সুযোগ-সুবিধাতো আছেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews