1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নানা আয়োজনে তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: তারুণ্যের অঙ্গীকার ‘মাদকমুক্ত সমাজ’ পিরোজপুরের কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; পটুয়াখালিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ; আত্রাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত; আত্রাইয়ের হাটকালুপাড়ায় স্বাধীনতা দিবসে পুষ্প অর্পণ ও আলোচনা সভা; আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত; আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত, ট্রলার সংঘর্ষে নিহত ২; আত্রাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা;

নানা আয়োজনে তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি কর্মসূচি। ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু।
পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রেসক্লাব হতে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের বি়ভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, প্রতিযোগিতা, খেলাধূলা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শহীদের স্মরণে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপসনালয়গুলোতে প্রার্থনা ও হাসপাতাল, ভবঘুরে মানুষদের জন্য প্রীতিভোজের আয়োজনের কথা বলা হয়েছে।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপি কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews