শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

বর্ণাঢ্য আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৮১ বার পঠিত



‎
‎ মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ০৬•০১মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদনে স্তবকধনী, পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
‎২৬ শে মার্চ বৃহস্পতিবার জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে সকাল ০৬•০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার স্তবকধনি,পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ০৯ টার সময় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিট,রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল,কলেজ, মাদ্রাসা, সাংবাদিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান ও বেলকুচি পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ মনোয়ার চৌধুরী বাবুর ধারাবর্ণনায় পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, বেলুন ফেস্টুন উড়িয়ে, পায়রা উড়ানোর মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন  করে  ০১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন। বেলকুচি থানার এস আই আইনুল হকের প্যারেড পরিচালনায় শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। পরে একে একে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কলাকৌশলীর মাধ্যমে ডিসপ্লে প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইমাম জাফর, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ,উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews