1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা র’ক্ত দিয়ে হলেও রুখবো : ছারছীনা পীর;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি ::

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) নারী কমিশনের রিপোর্ট প্রসঙ্গে বলেছেন- নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বুকের তাজা রক্ত দিয়ে হলেও রুখবো, ইনশাআল্লাহ। ইসলামে বিবাহ বহির্ভূতভাবে যৌনাচারের কোন সুযোগ নেই। পশ্চিমা দুনিয়ার অবাধ উলঙ্গ সংস্কৃতির প্রভাবে তাদের এদেশীয় এজেন্টরা কুটকৌশলে পতিতাবৃত্তির স্বীকৃতি এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়ার চক্রান্ত করছে। এদেশের শতকরা নব্বই ভাগ ইসলামি জনতা এ ধরণের অপতৎপরতা রুখে দিবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন- “ধান ভানতে শীবের গীত” গাওয়ার মত নারীদের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির প্রস্তাব পাশ কাটিয়ে বিবাহ বহির্ভূত যেীনাচারের স্বীকৃতির প্রস্তাব এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়া খুবই দুঃখজনক।
তিনি প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন- অবিলম্বে নারী সংস্কার কমিশনের এ বিতর্কিত প্রস্তাবনা বাতিল করান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে ইসলাম বিরোধী অপতৎপড়তা রোধ করা হবে। তিনি সকল ইসলামি সমমনা দল ও গোষ্ঠীকে বিতর্কিত এ নারী সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে সোচ্চার হতে উদাত্ত আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews