1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

*নেছারাবাদে “ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে” মানববন্ধন ও বিক্ষোভ মিছিল*

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর প্রতিনিধি;

অদ্য ০৯ এপ্রিল(বুধবার)২০২৫ তারিখ, সকাল ১০ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন ছারছীনা দরবার শরীফের পীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন হুজুর কেবলার নির্দেশে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আইম্মায়ে,যুব ও ছাত্র হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে “ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলায় শিশু,কিশোর,যুবক,বৃদ্ধ,নারী, চিকিৎসাকর্মী,সংবাদকর্মী সহ অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যার প্রতিবাদে” মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডঃ মোঃ মাসুম বিল্লাহ সাহেব। উক্ত বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠি বন্দর জামে মসজিদের সামনে হতে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এসময় উপস্থিত বক্তারা ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলী গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশে ইসরায়েল কে সহায়তা করে এমন কোম্পানির পন্য বয়কটের তীব্র দাবি জানান। মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে তারা এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews