1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক; নওগাঁর গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই; আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন,ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ; আত্রাইয়ে আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর; বেকার যুবকদের স্বাবলম্বী করতে নওগাঁর আত্রাইয়ে ৭ দিনের প্রশিক্ষণ শুরু; নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর; মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বাসভবনে অভিযান, ২০৭৬ লিটার জ্বালানি জব্দ অভিযুক্তকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড; সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড; কাউখালীর শিয়ালকাঠীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন, অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ; মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে;

পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক;

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
পঞ্চগড়ে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও এর মহানন্দা ইকো কটেজে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুপুরে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দাযিত্ব পালন করবেন।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও বাংলা টি ম্যানুফ্যাকচারীর মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের মো. আসাদুজ্জামান ও ফারইষ্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান, কোষাধ্যক্ষ পদে সুপ্রিম টি গার্ডেনের আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।
এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০ টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের নতুন কমিটির সভাপতি নিয়াজ আলী চৌধুরী বলেন, বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋন সুবিধা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে।
সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা সকল সদস্যদের সঙ্গে নিয়ে এক যোগে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews