বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

পলাতক মোংলার সেই মালেক ফকির গ্রেফতার;

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো: মালেক ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে বরগুনার নলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এজাহার সুত্রে জানা যায়, মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের মেছের শাহ সড়কের বাসিন্দা অসহায় বোনের স্বামীর মৃত্যুর পর ৫ বছরের শিশু কন্যা তার মামার বাসায় বসবাস করত। গত রবিাবর ( ৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কন্যা শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মোঃ মালেক ফকির (৪৫)। মালেক ফকির তার নিজ ঘরে ওই শিশু কন্যাটিকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির কান্নার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির কৌশলে দৌড়ে পালিয়ে যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয় এবং আসামী মালেক ফকিরকে দ্রুত আইনের আওতায় আনতে গ্রেপ্তার অভিযান চালায় মোংলা থানা পুলিশ।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোংলা থানার একটি টিম শিশু ধর্ষণ চেষ্টার আসামী মালেক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন আছে। আইন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানান, এর আগেও তার নামে ধর্ষণের অভিযোগ আছে। সেই মামলায় জামিনে এসেছে। সেই মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews