বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

পাথরঘাটায়,৮ কেজি গাঁজা সহ আটক ৪;

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত

উপজেলা প্রতিনিধি পাথরঘাটা;

বরগুনার পাথরঘাটায় রবিবার (২৫ মে) দুপুরে কোস্ট গার্ডের অভিযানে ৮ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ তারিখ শনিবার রাত ৮ টা হতে আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিড়ার কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা ও ২ টি ডিজিটাল ওয়েট মেশিনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০) বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews