
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে দেশের সুপরিচিত ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান MEP গ্রুপের উদ্যোগে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের হোটেল ‘নায়োরী’-র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন MEP গ্রুপের পিরোজপুর জেলা ডিলার আজিজুল ইসলাম সাগর।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MEP গ্রুপের ডিএসএম (DSM) মো. হাবিবুর রহমান এবং টিএসএম (TSM) মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর টিটিসি (TTC)-র ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর মো. কবির আলম।
এছাড়াও স্থানীয় ডিলারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৪ সাল থেকে MEP গ্রুপ অত্যন্ত সুনামের সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিদ্যুৎসাশ্রয়ী পণ্য বাজারজাত করে আসছে। একটি নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের দক্ষ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। সভায় MEP ব্র্যান্ডের উন্নতমানের ক্যাবল, ফ্যান এবং আধুনিক সুইচ-সকেটের ব্যবহারিক সুবিধা ও দীর্ঘস্থায়িত্বের কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, বাজারে নিম্নমানের ও নকল বৈদ্যুতিক সরঞ্জামের ভিড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে MEP গ্রুপ সর্বদা আপসহীন। অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা MEP পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাঠপর্যায়ে গ্রাহকসেবা আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে পিরোজপুর ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।