বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ;

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর তথ্য-প্রযুক্তির সহায়তায় হারানো ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ।
অদ্য ১৮/০৫/২০২৬ খ্রিঃ তারিখে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এই অভিযান পরিচালনা করে।
জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা:*
– পিরোজপুর সদর থানা: ০১টি
– ইন্দুরকানী থানা: ০৩টি
– মঠবাড়িয়া থানা: ১০টি
– নাজিরপুর থানা: ০৮টি
– নেছারাবাদ থানা: ০২টি
– ভান্ডারিয়া থানা: ০১টি
মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews