1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর; মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বাসভবনে অভিযান, ২০৭৬ লিটার জ্বালানি জব্দ অভিযুক্তকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড; সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড; কাউখালীর শিয়ালকাঠীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন, অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ; মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে; নওগাঁয় গ্যারেজে রাখা বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার; নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন; সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা থেকে মালামাল জব্দ; আত্রাইয়ের বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী; মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান;

মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বাসভবনে অভিযান, ২০৭৬ লিটার জ্বালানি জব্দ অভিযুক্তকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড;

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ব্যবসায়ীর বাসভবনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২০৭৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী শামীম হাসান খানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার একটি বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাসভবনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা মোট ২০৭৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। জব্দ করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল ও পেট্রোল ছিল বলে জানা গেছে। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে জ্বালানি মজুত ও সংরক্ষণের দায়ে অভিযুক্ত ব্যবসায়ী শামীম হাসান খানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি মজুত করে বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উদ্ধার হওয়া জ্বালানি তেল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews