1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

মঠবাড়ীয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি;

পিরোজপুরের মঠবাড়ীয়ায় শুক্রবার (১৫ আগষ্ট,২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি এর চেয়ারপার্সন,আপোষহীন নেত্রী,গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জুম্মাবাদ মঠবাড়ীয়া মডেল মসজিদে পৌর বিএনপি ও উপজেলা বিএনপি এর যৌথ উদ্দ্যেগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্হিত ছিলেন মঠবাড়ীয়া পৌর বিএনপি’র সাবেক আহবায়ক, জননন্দিত ও কর্মীবান্দব নেতা, একসময়ের তুখোড় ছাত্র নেতা আলহাজ্ব কে এম হুমায়ুন কবির,পৌর বিএনপি’র সভাপতি মো: জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান। তাছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মাবাদ বিএনপি নেতৃবৃন্দের উদ্দ্যেগে বেগম জিয়ার সুস্হ্যতা কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাগরিববাদ উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন,মঠবাড়ীয়া জনগণের মধ্যমনি, জনগণের আস্হার প্রতীক, আওয়ামী দু:শাসনের যাতাকলে জেল, জুলুম, মামলা হামলার স্বীকার, বিএনপি’র ত্যাগী নেতা সাবেক বিএনপি’র আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল,পৌর বিএনপি’র সভাপতি ছাত্র নেতা মো: জসিম উদ্দিন ফরাজী, পৌরবিএনপি’র সফল সাধারণ সম্পাদক,ছাত্রনেতা মো: মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃব্ন্দ। সকলেই আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তার বর্ণাঢ্য জীবনের আলোকপাত করেন।আগামী বাংলাদেশের উন্নয়নের রুপকার বিএনপি’র আস্হার প্রতীক,আগামী রাষ্ট্র নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তশালী করার অংগীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews