1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি;

মধুপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে চালক আহত ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

টাঙ্গাইলের মধুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে খুটির সাথে আটকে যায়। ট্রাকটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়, এতে চালক গাড়ির ভিতর আটকা পড়ে। এঘটনায় চালক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলাধীন আশুরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মধুপুর ফায়ার স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, রাত ৯ টার দিকে সংবাদ পাই টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের আশুরা নামক স্থানে একটি ট্রাক মধুপুর হতে টাঙ্গাইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে আছে এবং গাড়ির ড্রাইভার ভিতরে আটকা পড়েছে। সংবাদ পেয়ে ট্রেশন অফিসার বোরহান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, গাড়ির সামনের অংশ ধুমরে মুচড়ে গিয়ে ড্রাইভার ভিতরে আটকা পড়ে। গাড়ীর সামনের অংশ কেটে ড্রাইভারকে উদ্ধার করে বিভাগীয় এম্বুলেন্স যোগে জরুরী ভিত্তিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানে হয়েছে । আহত ড্রাইভারের নাম নাইম। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের নুর আলমের ছেলে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews