বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত; নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

মির্জাগঞ্জে ভয়াং এলাকা থেকে ১০০ ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেপ্তার;

জেলা প্রতিনিধি, পটুয়াখালী;

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির হোসেন জাহাঙ্গীর (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং পিরসাহেব এলাকার বাসিন্দা। তিনি মরহুম মাওলানা ইসহাকের ছেলে ও স্থানীয়ভাবে ভয়াং পিরসাহেব হুজুরের জামাতা হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা রাস্তায় অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া চালিয়ে জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জাহাঙ্গীরের দেহ তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচ থেকে নীল রঙের জিপার প্যাকেটে রাখা ১০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর আগে ১০ জুলাই ২০২৩ তারিখে একই স্থান থেকে ৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় (থানা ডায়েরি নং–৩৯২)। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে থানায় দায়ের হওয়া চুরি মামলায় (মামলা নং–০৬, ধারা ৩৯৫ ও ৩৯৭ দণ্ডবিধি) তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে পুলিশ রিমান্ডেও নেওয়া হয়। তিনি জাল টাকা তৈরির অভিযোগে কারাভোগও করেছেন।
ওসি মো. আব্দুস ছালাম বলেন, “মির্জাগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান নিয়মিত চলমান থাকবে। মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার