1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি  সোমবার বিকাল ৪টায় কোস্টগার্ড স্টেশন কাগাদোবেকির একটি আভিযানিক দল সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস এবং ফাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews