1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

মোংলায় তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি;

মোংলায় উদ্বোধন করা হয়েছে তারুণ্যের উৎসব। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পৌর শহরসহ উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন মোংলার সহযোগীতায় ও মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা আফিয়া শারমিন।
এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, মোংলা পোর্ট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান, প্রশাসনিক বিভাগের রনি শেখ, স্যানিটারি ইন্সপেক্টর এস এম বাদলসহ গণমাধ্যম কর্মী, উপজেলা ও পৌরসভার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews