মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে;

মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড;

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি কন্টেইনার জাহাজসহ রেকর্ড ২১ হাজার ৬৫১টি টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। প্রতি বছরই এ বন্দরে রেকর্ড পরিমাণ জাহাজ আগমন করে। 
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭৯.১৯% বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিলো যা বর্তমান অর্থবছরে ৭ মাসে হ্যান্ডলিং হয়েছে। জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ এই ০৭ মাসে ৫১৫ টি বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। এ সময়ে ৬ হাজার ৪০৪ টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লক্ষ ৬৬ হাজার মে.টন যা, গত বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩% বেশি।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সরকার গঠন করেছে। নবনির্বাচিত সরকার-কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আশাবাদী নতুন সরকারের দায়িত্বশীল নেতৃত্ব মোংলা বন্দরের মাধ্যমে জাহাজ আগমন বৃদ্ধির সাথে সাথে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। ২০২৫-২৬ অর্থবছর এখনো ৫ মাস বাঁকি তবে আমরা ইতোমধ্যে গত বছরের কন্টেইনার হ্যান্ডলিং অতিক্রম করেছি। বন্দর ব্যবহারকারীর সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2, HP-3 নামক তিনটি নতুন অপারেশনাল এ্যাঙ্কর বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উক্ত বার্থসমূহে ৯.০০ মিটার ড্রাফটের ১৬ (ষোল) টি বাণিজ্যিক জাহাজ সফলতার সাথে অপারেশনাল কাযক্রম সম্পন্ন করা হয়েছে। এখন থেকে উক্ত বার্থসমূহে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯.০০ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ কার্গো অপারেশন করা সম্ভব হবে। বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি এবং মোংলা বন্দর সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার