শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে গৃহায়ন প্রতিমন্ত্রীর আগমন,ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়; ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় ফুটেছে ভিনদেশি রাজসিক টিউলিপ; হাটকালুপাড়ার বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ; মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা;

পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ;

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পারেরহাট বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাসির মল্লিক এবং মোঃ রিয়াজ মল্লিক। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে নাসির মল্লিকের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং রিয়াজ মল্লিকও আহত হন।
পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নাসির মল্লিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত নাসির মল্লিক দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত মোজাহার আলী মল্লিকের পুত্র এবং রিয়াজ মল্লিক মৃত শাহজাহান আলী মল্লিকের পুত্র বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার