1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার; সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ; নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত;

কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন;
পিরোজপুর (প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ভোররাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(১৭ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালকাঠি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ গোলাম মোস্তফার দোতলা বাড়িতে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেয়াল টপকে প্রবেশ করে। প্রথমে তারা দোতলার ভাড়াটিয়া মুন্নি বেগমের বাসার বারান্দার দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।
এরপর ডাকাতরা নিচতলায় বাড়ির মালিক গোলাম মোস্তফার বাসার সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানেও পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি,ডাকাতরা প্রায় ২২ভরি স্বর্ণ এবং ১লাখ ৮০ হাজার টাকা নগদ নিয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মোট মূল্য আনুমানিক ৩৮ লাখ ৫০ হাজার টাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের বয়স আনুমানিক ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা শার্ট-প্যান্ট পরা ও মুখ কাপড়ে বাঁধা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা বরিশাল ও পিরোজপুর অঞ্চলের স্থানীয় ভাষায় কথা বলছিল বলে জানা গেছে।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ ইয়াকুব হোসাইন বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ জরুরি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির সময় কেউ আহত হয়নি। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews