1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

সাবেক এমপির পত্নীর খিচুড়ি বিতরণ গ্রেপ্তার দাবিতে থানায় অবস্থান ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :-

পঞ্চগড়ে তেঁতুলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তা ভূঁইয়ার স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কাজী মৌসুমী কর্তৃক খিচুড়ি বিতরণের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় ঘটনায় ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থা কর্মসূচি পালিত হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে জড়িত ও আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২৫ জুন) রাতে তেঁতুলিয়া মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হলেও পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী তা উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করে আইন ও গণতন্ত্রের প্রতি চরম অবমাননা করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেন এবং মোটরসাইকেল শোভাযাত্রা শেষে থানার ফটকে অবস্থান নেন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু, জাহাঙ্গীর আলম, যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পতিত সরকারের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবেক এমপি মুক্তা ও তার স্ত্রী কাজী মৌসুমীসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে, ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।
তিনি জানান, ফেসবুকে ছবি প্রকাশের সাথে সাথেই বিষয়টি আমরা গুরুত্বসহকারে নেই। ছবিতে নির্দিষ্ট স্থান না থাকায় ঘটনার স্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। পরবর্তীতে ওসির এই আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews