বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ৪ জেলে মুক্ত, অস্ত্র উদ্ধর;

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে তারা জেলেদের ফেলে পালিয়ে যায়। পরে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন- মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। তাদের জানিয়েছে, ১০ দিন ধরে মুক্তিপণের জন্য নির্যাতন চালাচ্ছিল জাহাঙ্গীর বাহিনী। কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা জেলে ও অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews