বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

আত্রাইয়ে আন্তঃকলেজ ফুটবল বিজয়ী দলের ওপর হামলা, প্রতিবাদ মিছিল;

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ দলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, খেলায় সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করার পর ফেরার পথে প্রতিপক্ষ প্রতিষ্ঠানের কিছু শিক্ষক, খেলোয়াড় ও বহিরাগতদের হামলায় মোল্লা আজাদ কলেজের তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে সমাবেশে মিলিত হয়। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দুই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews