মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব;
Title :

মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ;

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পঠিত

​মুনসী ফরহাদ হোসেন :

মাদারীপুর ১৬ জানুয়ারি, ২০২৬ মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। প্রথমে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা যুবদলের আহ্বায়কের কার্যালয়ে প্রায় ১৫০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান। তিনি বলেন, “ছিণমূলের মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি। নাহিদুজ্জামান খান নাহিদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” ​উপস্থিত নেতৃবৃন্দ
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​চৌধুরী আল মামুন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল। এস এম তুহিন: সদস্য সচিব, সদর উপজেলা যুবদল। আপেল মাহমুদ খান: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল। ইমাম শিকদার: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল। আজিজুল তালুকদার: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল। জবায়ের খান: যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। তীব্র শীতে কম্বল পেয়ে স্থানীয় অসহায় মানুষগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews