শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ;

অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু;

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪২ বার পঠিত



প্রতিনিধি: মোঃ নুরুজ্জামান খোকন, (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর ও জরিমানা করার পর অপমান সইতে না পেরে বিষপানে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে। নিহত আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) উপজেলার বালিয়ারী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ মার্চ সকাল ১০টার দিকে গ্রাম চৌকিদার ও স্থানীয় দু’জন ব্যক্তি সবুজকে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিকেলে পরিবারের সদস্য ও শ্বশুরবাড়িতে ফোন করে জানানো হয়, তিনি নাকি দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করেছেন। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে দেখেন, তাকে মারধর করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিহতের মা শাহিদা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালাত। তাকে অন্যায়ভাবে মারধর ও অপমান করা হয়েছে। বাড়ি ফিরে সে খুব ভেঙে পড়ে। পরে বিষ পান করে।” নিহতের স্ত্রী সুমি বেগম বলেন, “আমার স্বামী চোর নয়। তাকে জোর করে চুরির কথা স্বীকার করানো হয়েছে। পাঁচ বছরের ছেলে জুনায়েদের মাথায় হাত রেখে সে বলেছিল, সে চুরি করেনি। মিথ্যা অপবাদ সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এর বিচার চাই।”
অভিযোগের বিষয়ে ওয়ার্ড চৌকিদার মো. হানিফ বলেন, সবুজ প্রকাশ্যে চুরির কথা স্বীকার করেছিলেন এবং ইউনিয়ন পরিষদে তার বিচার হয়েছে। পরে তিনি বিষপান করেছেন বলে শুনেছেন। সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু জানান, অভিযুক্ত ব্যক্তি চুরির কথা স্বীকার করেছিলেন। তবে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে তাকে কয়েকটি কিল-ঘুষি দেয়। “মানসিক কষ্টে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন,” বলেন তিনি। এদিকে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, রোববার ইফতারের সময় বিষপানের পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews