রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা; আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার; কবিতা : আমার পরিচয় ;

রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়;

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক:

দেবীদ্বার উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এক পরিচিত মুখ সাংবাদিক মোঃ মাসুদ রানা। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন তিনি।
​তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে তাজু পাঠান, রতন ভাই, জসিম ভাই, কালাম ভাই, রিপন মোল্লা, বিপি জহির, বিপি শাহীনসহ আরও অনেকের সাথে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন এবং সেই থেকে আজ পর্যন্ত দলের বিভিন্ন পর্যায়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।
​দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল, যুবদল, ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি এবং কৃষক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের মাধ্যমেই তাঁর রাজনীতির হাতেখড়ি। পরবর্তীতে তিনি ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবদলের সভাপতি, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি, দেবীদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বর্তমানে কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
​মোঃ মাসুদ রানা বলেন, “দল ক্ষমতায় থাকুক কিংবা বিরোধী দলে থাকুক—আমি সবসময় বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছি। ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাকেই সবসময় প্রাধান্য দিয়েছি। বিএনপিকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, কারণ আমার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।”
​তিনি আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকতেই পারে, তবে দলের স্বার্থই সবার আগে। জাতীয়তাবাদী বিএনপি যাদের নেতৃত্ব দেবে এবং যাদের মনোনয়ন দেবে, আমি তাদের সঙ্গেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
​রাজনীতি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে তিনি বলেন, “রাজনীতি করলে সাধারণ মানুষের কাছে যাওয়া যায়, মানুষের সেবা করা যায় এবং বিপদে-আপদে তাঁদের পাশে থাকা যায়। মানুষের কল্যাণ সাধন করাই হলো প্রকৃত রাজনীতির মূল উদ্দেশ্য।”
​বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, দলের মূল শক্তি হলো তৃণমূলের নেতা-কর্মীরা; তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।
​তিনি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবার আগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাঁর এই নেতৃত্বে আমি আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।”
​রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশার মাধ্যমে দেবীদ্বার ও কুমিল্লার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরার কাজও করে যাচ্ছেন মোঃ মাসুদ রানা। তিনি মনে করেন, একজন রাজনীতিক ও একজন সাংবাদিক—উভয় পরিচয়ের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া।
​সাংবাদিক ও সাংগঠনিক পরিচয়:
​সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা অনলাইন প্রেসক্লাব
​কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক বাংলাবাজার পত্রিকা
​বিশেষ প্রতিনিধি, দৈনিক রূপসী বাংলা
​সাধারণ সম্পাদক, দেবীদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ।ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সভাপতি দায়িত্ব পালন করছেন।
​বিশেষ দ্রষ্টব্য:
দেবীদ্বার উপজেলা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এছাড়া সাইদুর রহমান লিটল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি। মরহুম আব্দুল আউয়াল খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং এম এ আউয়াল খান হলেন একজন বাংলাদেশী রাজনৈতিক নেতা, যিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও দেবীদ্বারের কৃতি সন্তান।
​সংক্ষিপ্ত পরিচিতি
​নাম: সাংবাদিক মোঃ মাসুদ রানা
​মোবাইল: ০১৭৪-৬২৭৯৩
​ঠিকানা: দেবীদ্বার, কুমিল্লা-৪, কুমিল্লা জেলা
​বর্তমান বাসস্থান: কুমিল্লা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews