শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিশ্বকাপের আবহে ফুটবল উৎসব—প্রিমিয়ার সিমেন্টের প্রীতি ম্যাচে তারুণ্যের উচ্ছ্বাস; নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন; বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা; কবিতাঃ বাণী ছন্দ – ১ ; স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি; কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ; কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১; রাজাপুর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান মোঃ বনি আমিন ; সরকারি জায়গা থেকে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা;

ব্রাজিল হারলেও ভালোবাসা হারবে না” – টিভি বন্ধ করে যা বললেন ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়ামের ছাত্র মোঃ ফাহাদ;

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ মাসুদ রানা ;কুমিল্লা থেকে ;

রাত ৩টা। দেবিদ্বারের চায়ের দোকান, কুমিল্লা শহরের গলি, ঢাকার মেসের ছাদ — সারা বাংলাদেশে একটাই টিভি। একটাই দল। হলুদ জার্সি।
বাংলাদেশী ছেলেদের কাছে ব্রাজিল শুধু একটা দল না। এটা আবেগ। এটা ছোটবেলার রোনালদিনহো, এটা কাকার ড্রিবলিং, এটা নেইমারের কান্না। হেক্সার স্বপ্ন নিয়ে ঘুম ভাঙতো আমাদের।
কিন্তু গতরাতে নিউ জার্সির স্টেডিয়ামে সেই স্বপ্নটা ভেঙে চুরমার করে দিলেন একজন — আর্লিং হালান্ড।
শুরু থেকেই ব্রাজিল আক্রমণ। ভিনি, কুনহা, মার্টিনেল্লি। কিন্তু গোলপোস্ট যেন অভিশপ্ত। ১০ মিনিটে পেনাল্টি পেয়েও ব্রুনো গিমারাইসের শট ঠেকিয়ে দিলেন নরওয়ের গোলকিপার নাইল্যান্ড।
বাংলাদেশের কোটি ভক্ত টিভির সামনে হাত কামড়াচ্ছিল। “গোলটা হয় না কেন?”
প্রথমার্ধে আলিসন বাঁচালেন, দ্বিতীয়ার্ধে এন্দ্রিক মিস করলেন। সময় যাচ্ছিল আর বুকের ভেতর ধুকপুক বাড়ছিল।
তারপর এলো ৮০ মিনিট। শেলদেরুপের ক্রস। আর শূন্যে উড়ে হালান্ডের বুলেট হেড। ১-০।
কুমিল্লার. বাসা . গলিতে নিস্তব্ধতা। কারো মুখে কথা নেই।
৯০ মিনিটে আবার হালান্ড। এবার নিজেই শেষ করলেন। ২-০। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হেক্সার স্বপ্ন এক লাথিতে শেষ।
যোগ করা সময়ে নেইমার পেনাল্টিতে ১ গোল শোধ দিলেন। ক্যাপ্টেনের কান্না, জার্সি মুখে চেপে ধরা। কিন্তু ততক্ষণে অনেক দেরি।
ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সারা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক ভরে গেল একটা লাইনে —
“আনচেলত্তি স্যার, নেইমারকে আরও আগে নামালেন না কেন?”
৬৮ মিনিটে যখন নেইমার নামলেন, তখন খেলা প্রায় শেষ। যদি প্রথমার্ধেই নামতেন? যদি পেনাল্টিটা নেইমার নিতেন?
এই “যদি” নিয়েই আজ সারাত ঘুমাবে না বাংলাদেশের কোটি ব্রাজিল সমর্থক।
নরওয়ে প্রথমবারের মতো কোয়ার্টারে। হালান্ড-ওডেগার্ডরা ইতিহাস গড়ল। আর আমরা? আমরা আবারও ৪ বছর অপেক্ষার প্রহর গুনব।
টিভি বন্ধ করে দেয়ার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়ামের ছাত্র মোঃ ফাহাদ শুধু বলল, “ভাই, ব্রাজিল হারলেও ভালোবাসা হারবে না।”
কারণ বাংলাদেশী ছেলেদের কাছে ফুটবল শুধু জেতা-হারা না। এটা কান্না, এটা স্বপ্ন, এটা ব্রাজিল।
ব্রাজিল হেরে গেছে, কিন্তু আমাদের আবেগ হারেনি। হেক্সা এবার হয়নি। পরেরবার হবে ইনশাআল্লাহ। 💛

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews