শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

দাউদকান্দিতে ৭ কিলোমিটার যানজট, এইচএসি পরীক্ষার্থীরাও আটকা;

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পঠিত




মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি ;

দাউদকান্দি, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চলা এই যানজটে চালক, যাত্রী ও পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এই যানজটের সূত্রপাত। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা বলেন, “সকালে ঢাকা থেকে বাসে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে হাসানপুরে যানজটে আটকা পড়ি। ৬ কিলোমিটার পথ আসতে ২ ঘণ্টা লেগে গেছে।”
ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের চালক মো. মাইনউদ্দিন জানান, ভোরে রওনা দিয়ে হাসানপুরে আটকে গৌরীপুর পর্যন্ত ৬ কিলোমিটার পথ যানজট ঠেলতে হয়েছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসি ও এসএসি পরীক্ষার্থীরা। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের এসএসি পরীক্ষার্থী তানজিনা আক্তার ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসি পরীক্ষার্থী মো. নাইম বলেন, “আমাদের কেন্দ্র ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে। সকাল ৮টায় বের হয়ে গৌরীপুরে যানজটে আটকা পড়েছি। সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারব কি না, তা নিয়ে উদ্বিগ্ন।”
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, “যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews