রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন;

দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় শেষ হলো তিন দিনের তারুণ্যের উৎসব;

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায়
দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় মাঠ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু। প্রধান অতিথির বক্তব্যে সভাপতি শামীমা আক্তার লাইজু বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি।
এ উৎসবের মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। তরুণদের চাকরির পিছনে না ছুটে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানোই আমাদের লক্ষ্য। তারুণ্যের এই আয়োজন আমাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং উদ্যমী হতে অনুপ্রাণিত করে।
তিনি আরো বলেন, এ মেলায় অংশগ্রহণ করে আমরা জানতে পারছি, কীভাবে আমাদের সৃজনশীলতাকে পেশায় রূপান্তরিত করা যায়। এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে আমরা তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা পাব।
এসময় অন্যান্যাদের মাঝে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন সহ দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার (১২ জানুয়ারি) দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় কলেজ মাঠ চত্বরে আয়োজন করা হয় তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। মাঠ চত্বরে ৫টি স্টল স্থাপন করা হয়। মেলায় প্রদর্শনী হিসেবে ছিল ঐতিহ্যবাহী সুন্দরবনের ঐতিহ্য প্রদর্শনী, বিজ্ঞানের উদ্ভাবনী, মৃৎ শিল্প, কৃষি বিপণন ও ফুল এবং পিঠা পুলি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews