সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি;

শিক্ষার্থীদের বিক্ষোভে পাংগাশিয়া কামিল মাদ্রাসার ক্লাশ বর্জন;

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী দুমকি পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার গভনিং বডির নির্বাচন স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে এবং পিয়ন/ গার্ড নিয়োগ অবৈধ ও পাচঁ বছর ধরে মাদ্রাসায় অনুপস্থিত থাকার বিষয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মাদ্রাসার সকল সম্পওির সঠিক হিসাব, পাচঁ বছরের সকল আয় ব্যায় হিসাব প্রকাশের দাবি জানান।তাদের দাবি প্রশাসনিক কার্যক্রমে অস্বচ্ছতা ও জবাব দিহিতার অভাবে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
সমাবেশে বক্তব্য দিয়েছেন ভিপি নাঈম বিশ্বাস, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রিয়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ তাওহীদ
বক্তারা বলেন নির্বাচনে স্বচ্ছতা, নিশ্চিত হলে মাদ্রাসার সুষ্ঠ ব্যবস্থাপনা বজায় থাকবে সাথে শিক্ষার মান উন্নত হবে।পরে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে গভনিং বডির নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা আর্থিক লেনদেনের সঠিক হিসাব প্রকাশ ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানানো হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভে রুপ নেয়। পরিস্থিতি সামাল দিতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনা স্থলে উপস্থিত হন।তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি সান্ত করেন।মাদ্রাসার অধ্যক্ষ শাহ মাহমুদ ওসমান সোহেল এই বিষয় কোন মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews