বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা;

শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক্সা চালক আটক;

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পঠিত



নিউজ ডেস্ক, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ভাত খাওয়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৫) নামের এক রিক্সা চালককে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। সোমবার (১৬ মে) বিকেলে অভিযুক্ত হুমায়ুন কবিরকে জনগণ আটক করে পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার তাকে থানা হেফাজতে নিয়ে আসেন। ভুক্তভোগী শিশু (৪) শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীরের মেয়ে। তারা শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার মন্টুর বাড়িতে ভাড়া থাকতো। এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির (৪৫) পাশেই ভাড়া বাড়িতে থাকতো,সে পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্দভার মোঃ গাজিউর রহমানের ছেলে বলে জানা গেছে ,
ভুক্তভোগীর মা ফজিলা খাতুন ও এলাকাবাসী জানান, গত রোববার (১৫ মে) বাড়িতে খেলছিল শিশুটি। লম্পট হুমায়ুন কবির শিশুটিকে ডেকে নিয়ে তার বাসায় নিয়ে প্রথমে ভাত খাওয়ায়। পরে গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। রক্তক্ষরণজণিত কারণে শিশুটির অবস্থার আরও অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সোমবার (১৬ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তকে নেয়া হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার জানান, ‘অভিযুক্ত মোঃ হুমায়ুন কবিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews