রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

আত্রাই নদীতে চায়নাজালে মাছ নিধন চলছে অবাধে, হুমকিতে দেশীয় প্রজাতির মাছ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৪৮ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার মান্দা উপজেলায় চায়নাজাল ব্যবহার করে নির্বিচারে মাছ নিধন অব্যাহত রয়েছে। নদীর স্বাভাবিক পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছ এখন চরম হুমকির মুখে। স্থানীয় জেলেরা জানান, চায়নাজালের মাধ্যমে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে যাওয়ায় মাছের প্রজনন চক্র ভেঙে যাচ্ছে এবং কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা। চায়নাজাল একটি নিষিদ্ধ জাল, যা অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় ছোট পোনাও নিস্তার পায় না। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে পানি বেড়ে যায়, তখন এসব জাল বসিয়ে রাতভর মাছ ধরা হয়। নদী তীরবর্তী এলাকায় এই জাল দিয়ে মাছ শিকার যেন এখন রুটিন কাজ হয়ে উঠেছে।
স্থানীয় এক পরিবেশকর্মী বলেন, “চায়নাজাল ব্যবহার শুধু অবৈধই নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আইন প্রয়োগ না হলে আগামীতে আত্রাই নদীতে মাছ বিলুপ্তির পথে যাবে।”
মান্দা উপজলা মৎস্য কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে জনবল ও নৌকার সীমাবদ্ধতার কারণে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। জনসচেতনতা ও স্থানীয় সহযোগিতা ছাড়া এই সমস্যা নিরসন সম্ভব নয়।”এদিকে স্থানীয় সৎ জেলেরা দাবি করছেন, কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এই চায়নাজাল ব্যবহার দিন দিন বাড়ছে। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়মিত নজরদারি দাবি করেছেন। আত্রাই নদী শুধু একটি নদী নয়,এটি স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস এবং পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। চায়নাজালের অবৈধ ব্যবহার রোধ না হলে এটি আগামী প্রজন্মের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। সময় এসেছে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews