বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ;

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম ;মোংলা প্রতিনিধি ;

মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তীতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক আজ মঙ্গলবার মধ্যরাত ১টায় মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড  ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews