শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ;

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪১৬ বার পঠিত



ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

“সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। সেইসাথে দেশের জনসংখ্যার প্রাই অর্ধেক নারীকে পিছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই নারীদের সুরক্ষা, শিক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসময় পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম,  উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার ফয়সাল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে  জুলাইয়ে শহীদ পরিবারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শুরের মোহনার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস উপলক্ষে সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক অফিস সেবা মেলার আয়জন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews